বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ফেনী নদী থেকে পানি উত্তোলনে বাংলাদেশ – ভারত দু’দেশের টেকনিক্যাল কমিটির স্থান পরিদর্শন

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদী থেকে ভারতের পানি তোলার স্থান নির্ধারনে যৌথ পরিদর্শন ও বৈঠক করেছে বাংলাদেশ-ভারতের সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির সদস্যরা।

সোমবার (১২ জুন) সকাল ১১টায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল মৈত্রী সেতু সংলগ্ন এলাকায় ফেনী নদী থেকে সমঝোতা অনুযায়ি ভারত ১.৮২ কিউসেক পানি উত্তোলনের জন্য ইনটেক ওয়েল এর স্থান চুড়ান্ত করতে যৌথভাবে পরিদর্শন করে তারা।

১৩ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার পিডব্লিওডি( ডব্লিও আর) চীফ ইঞ্জিনিয়ার শ্যাম লাল ভৌমিক।

প্রতিনিধি দলের সদস্য ও রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন জানান, সীমান্তবর্তী ফেনী নদীতে ইনটেক ওয়েলে বা কূপ খনন করে পাইপের মাধ্যমে সমঝোতার ১.৮২ কিউসেক পানি উত্তোলন করতে চায় ভারত। তবে বাংলাদেশের তরফে দ্বিমত থাকায় এ ব্যাপারে চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি সুরাহার জন্য দুদেশের উচ্চ পর্যায়ে প্রেরণের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ দলের অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. জীবন কুমার সরকার, প্রকল্প পরিচালক (সীমান্ত নদী তীর সংরক্ষন ও উন্নয়ন প্রকল্প- ২য় পর্যায়) নব কুমার চৌধুরী, তত্বাবধয়ক প্রকৌশলী চট্টগ্রাম পওর সার্কেল খ. ম জুলফিকার তারেক, পানি উন্নয়ন বোর্ডের উপ সচিব (উন্নয়ন-শাখা ১) যতন মারমা, রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: আবু বকর সিদ্দিক সাইমুন, যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী আনোয়ার কাদির, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব দক্ষিন এশিয়া- ১ সুবর্ণা শামিম প্রমুখ।

উল্লেখ্য, ২০১০ সালে ভারতের ত্রিপুরার সাবরুম শহরে খাবার পানির সংকট মেটাতে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি উত্তোলনের সিদ্বান্ত নেওয়া হয়।পরবর্তীতে ২০১৯ সালের ৫ অক্টোবর এ ব্যাপারে ভারতে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সমঝোতা স্মারক সই হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...