বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে ৮১ হাজার ১৯৪ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাঙ্গামাটি প্রতিনিধি

আগামী ১৮জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটি জেলায় ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (১২ জুন) দুপুর ১২টায় রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

তিনি বলেন, আমাদের পার্বত্য এলাকা খুবই দুর্গম এলাকা। এখানে যদিও একদিনে সম্পন্ন করার কথা বলা হয়েছে। আসলে আমরা একদিনে সম্পন্ন করতে পারি না। দুর্গম হওয়ার কারণে আমাদের আরো কয়েকদিন হাতে নিতে হয়। তবে লক্ষ্যমাত্রায় যতজন শিশু আছে তারা কেউ বাদ পড়ে না। সবাইকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় নিয়ে আসা হবে।

সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকসুদ আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পাওয়ার পয়েন্টে তথ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার আবু ফয়সাল ছোটন।

সম্প্রতি সাজেকে ডায়রিয়ার পরিস্থিতি নিয়ে ডাঃ বিপাশ খীসা বলেন, সাজেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই জনের এবং ৩৯ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল টিম সেখানে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। তিনি আরও বলেন, ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে ভিটামিন ‘এ’ এর অভাব জনিত অন্ধত্বরোধ করা এবং শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শিশু মৃত্যু হার কমানো। প্রতি হাজার জনের মধ্যে যাতে ২৫ জনের অধিক মৃত্যু না হয়।

সভায় জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৬-১২ মাস বয়সী শিশুর সংখ্যা ৯ হাজার ৩৫৫ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭১ হাজার ৮৩৯ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...