কক্সবাজার চকরিয়ার উপজেলার হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ।
রবিবার (১১জুন) সকাল ১১টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে উক্ত কর্মসূচি পালন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, বিএ (অনার্স), এমএ।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চিরিঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ আবু মুছা,চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিরিঙ্গা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ এবং সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের একান্ত সহকারি আমিন চৌধুরী প্রমূখ।
