মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বন বিভাগের প্রায় ৫ একর জমি উদ্ধার

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিট এলাকায় দখল হওয়া প্রায় ৫ একর সরকারি বনবিভাগের জায়গা উদ্ধার করেছে কাপ্তাই রেঞ্জের বন বিভাগ। 

শনিবার (১০ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টা অভিযান চালিয়ে কাপ্তাই বনবিভাগের কর্মীরা দখলকৃত জায়গাটির কাঁটাতার ধ্বংস করে জায়গাটি জবর দখল মুক্ত করে।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি খবর পান যে জীবতলী মৌজার হেডম্যান হিটলার তালুকদার কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিটের প্রায় ৫ একর জায়গা কাঁটাতার দিয়ে ঘেরাও করে দখলের পায়তারা করছে। সেই প্রেক্ষিতে শনিবার ভোর ৬টা থেকে আমরা জায়গাটি উদ্ধারে অভিযান শুরু করি। জায়গাটিতে থাকা কাঁটাতার গুলো ধ্বংস করে আমরা বনবিভাগের প্রায় ৫ একর এর সরকারি জমিটি দখলমুক্ত করি এবং এবিষয়ে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এবিষয়ে জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গাটি জীবতলি মৌজার বন বিভাগের না। এখানকার জনগণ এটা ভোগদখল করে আসছেন এবং নানা রকম বাগান করেছেন।

উদ্ধারকৃত ৫ একর জায়গাতে বনবিভাগের উদ্যোগে নতুন বাগান সৃজন করা হবে বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...