বুধবার, ১২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের টিন ও চেক বিতরণ অনুষ্ঠানে এম.পি নজরুল 

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেখ হাসিনা সজাগ দৃষ্টি রাখছেন :নজরুল ইসলাম চৌধুরী এমপি

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রাকৃতিক দুর্যোগসহ সকল সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে আসেন। বিশেষ করে দেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেজন্য জননেত্রী শেখ হাসিনা সজাগ দৃষ্টি রাখছেন। দেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে রাত জেগে নিজেই মনিটরিং করে সমস্যার সমাধান করে দেন। তাই আগামীতে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার বিকল্প নাই। 

আজ শুক্রবার ( ৯ জুন)  বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বাসহাট এলাকার জেলে পাড়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণকালে স্থানীয় চেয়ারম্যানের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

যুবলীগ নেতা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ধর্মপুর ইউনিয়ন (ইউপি)পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সভাপতি আ.স.ম ইদ্রিচ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী রাশেদ, ইউ.পি সদস্য সনাতন দাশ, সদস্য ইদ্রিস মিয়া, আবু তালেব ও হুমায়ুন কবির আহিদ। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা- কর্মীদের মধ্যে আকতার আহমদ, ভোলা নাথ মজুমদার, আবু তৈয়ব, বদিউল আলম ও লিটন পাইকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধর্মপুর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে এক বান্ডেল টিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিশ্বাসহাটস্থ জেলে পাড়ায় বিগত ২ জুন সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...