শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

৩ নম্বর সতর্কসংকেতসহ যে তথ্য দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

কয়েক দিনের টানা গরমের পর দেশের কোথাও কোথাও শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্যমতে, সারা দেশের মানুষ শিগগিরই তীব্র গরম থেকে মুক্তি পাবে। যদিও বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল আছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

কয়েক দিনের টানা গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন রাজধানীবাসী। কোথাও মাঝারি ধাঁচের আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীবাসীর মন না ভরলেও জনমনে কিছুটা স্বস্তি নেমেছে। তবে ঢাকায় আপাতত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে বলে জানিয়েছেন হাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাকায় আপাতত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। এতে ভ্যাপসা গরম চলে যাবে। যদিও রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের তাপমাত্রা আপাতত কমবে না। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা কমে যাবে।

এই আবহাওয়াবিদ বলেন, দেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। তবে সারা দেশের মানুষ বৃষ্টির দেখা পেতে আরও ৩ থেকে ৪ দিন লাগতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে।

হাফিজুর রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলো ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস আপাতত নেই।

তিনি আরও জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...