বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বুধবার বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের  উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দহখোলা ইউনিয়নের মামুদালীপুর গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে মো. ইমারত হোসেন (৪০), কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রিদুয়ান (২১) এবং হলদিয়াপালং ইউনিয়নের হিরা মিয়ার ছেলে আক্তার হোসেন (২০)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজাউল করিম ।

এদের মধ্যে ইজিবাইক যাত্রী ইমারত হোসেন উখিয়া উপজেলার ইনানীস্থ পালংকি রেস্তোরাঁর কর্মকর্তা ছিলেন। নিহত অপর দুজন মোটরসাইকেল আরোহী কলেজছাত্র।

এতে আহত ইজিবাইকটির চালক জয়নাল আবেদীন (৩২) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয়দের বরাতে এসআই রেজাউল বলেন, বিকালে ওই সড়কের শফিরবিল এলাকায় টেকনাফের দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ইমারত হোসেনকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, আহত মোহাম্মদ রিদুয়ান ও আক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তাদের মৃত্যু হয়।

নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ওই কর্মকর্তা ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...