শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

পার্লারে বিউটিশিয়ানকে হত্যা: স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে এক বিউটিশিয়ান রুবিনা আক্তারকে (২৪) হত্যার মূল পরিকল্পনাকারী তার স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম মিঠুন চন্দ্র ঘোষ ওরফে মৃদুল হাসান (২৭)। সে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন খুদে বর্মী এলাকার নিতাই চন্দ্র ঘোষের ছেলে।

এর আগে পুলিশের হাতে গ্রেফতার নিহতের খালাতো ভাই রাকিবুল ইসলাম (২২) এবং স্বামীর ফুপাতো বোন সোমা রাণী ঘোষ (৩২) বুধবার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

র‌্যাব-১-এর কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, রবিবার রাতে মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার রাজকন্যা বিউটি পার্লারের একটি কক্ষ থেকে পার্লারের মালিক রুবিনার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে সোমবার থানায় মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব ঘটনার ছায়াতদন্ত শুরু করে। পরে বিভিন্ন তথ্য বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাবনা জেলার একটি বাসায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের স্বামী মিঠুন চন্দ্র ঘোষ ওরফে মৃদুল হাসানকে গ্রেফতার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রুবিনাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়।

এদিকে জিএমপির সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, পুলিশ রুবিনা আক্তার হত্যার ঘটনার সঙ্গে জড়িত নিহতের খালাতো ভাই রাকিবুল ইসলাম (২২) এবং স্বামীর সম্পর্কীয় ফুপাতো বোন সোমা রাণী ঘোষকে (৩২) সোমবার গ্রেফতার করে। আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গ্রেফতারকৃতরা জানায়, প্রায় ১৪ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মিঠুন চন্দ্র ঘোষকে ভালোবেসে বিয়ে করেন রুবিনা। বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মিঠুন নাম রাখেন মৃদুল হাসান। এটি রুবিনার তৃতীয় বিয়ে। এ বিয়ের দেনমোহর ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়। রুবিনা গাজীপুর মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার আব্দুস সালাম তালুকদারের মেয়ে। বিউটি পার্লারের ব্যবসার পাশাপাশি তিনি টিকটক ভিডিও তৈরি করতেন। সম্প্রতি তিনি অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মৃদুল জেনে গেলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রুবিনা সম্প্রতি মৃদুলকে বটিদা দিয়ে আঘাত করে ঘর থেকে বের করে দেয়। এর পর তিনি স্বামীর কাছে ভরনপোষণ ও দেনমোহরের টাকা দাবি করেন। তিনি এ ব্যাপারে থানায়ও অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয় মৃদুল।

এসব থেকে পরিত্রাণ পেতে মৃদুল বিষয়টি রুবিনার খালাতো ভাই রাকিবুলকে জানায় এবং হত্যার পরিকল্পনা করে। এরপর সোমা রাণী ঘোষকে ভাড়াটে খুনি হিসেবে ঠিক করে মৃদুল। পরিকল্পনা অনুযায়ী ওই পার্লারে রুবিনাকে হত্যা করে তারা পালিয়ে যায়।

গ্রেফতার সোমা রাণী ঘোষ (৩০) গাজীপুর সদর উজেলার জয়দেবপুর থানাধীন খুদে বর্মী এলাকার মৃত কলিন্দ্র চন্দ্র ঘোষের মেয়ে এবং রাকিবুল ইসলাম (২২) মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...