মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

১০০ টাকার জন্য খুন, আদালতে স্বীকারোক্তি

আদালত প্রতিবেদক :

চট্টগ্রামের পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নে মো. মাঈন উদ্দিন নামে এক মাদ্রাসাছাত্রকে ১০০ টাকার জন্য তরুণকে পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত মারুফ হোসেনকে (১৭) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ জুন) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মারুফ হোসেন।

এর আগে মঙ্গলবার (৬ জুন) রাতে হাবিলাসদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মারুফ, একই এলাকার পাইরোল সাদার পাড়া এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।

অন্যদিকে মো. মাঈন উদ্দিন একই এলাকার সাদারপাড়া দিল মোহাম্মদের ছেলে। সে পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০২৩ সালে দাখিল পরীক্ষা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাদার পাড়া এলাকার বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ে কিশোর মাঈন বের হওয়ার পর মারুফ তাকে পথরোধ করে। এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে।

এ সময় একপর্যায়ে মারুফ মাঈন উদ্দীনকে অন্ডকোষে লাথি দিলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে মাঈন উদ্দীনেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাঈনের মরদেহ একইদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত দশটার দিকে গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মারুফ হোসেনকে একমাত্র আসামি করে নিহতের বাবা দিল মোহাম্মদ বাদী হয়ে থানার মামলা করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মাঈন উদ্দিন নামে এক মাদ্রাসাছাত্রকে ১০০ টাকার জন্য খুনের ঘটনায় অভিযুক্ত মারুফ হোসেনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। মারুফকে বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সেখানে খুনের জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মারুফ হোসেন।জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...