বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

অগণতান্ত্রিক ধারায় জন্ম হয়েছিলো বিএনপির: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগণতান্ত্রিক ধারায় জন্ম হয়েছিলো বিএনপির। দেশে তারাই ভোট চুরির সংস্কৃতি শুরু করে। আর আওয়ামী লীগ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে।

আজ বুধবার বিকেলে ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, ছয় দফা আন্দোলনই ছিলে মূলত এক দফার আন্দোলনের সূচনা। এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করতে থাকেন।

আরও পড়ুন : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনি বলেন, ছয় দফার ব্যাপারে মানুষের অভূতপূর্ব সাড়া দিয়েছেন। ছয় দফার মাধ্যমে দেশের মানুষ ধাপেধাপে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হতে থাকে।

ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর আমাদের এ দেশ থেকেই পাকিস্তানি শাসকরা সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানকে সমৃদ্ধ করে। আমাদের এ দেশের মানুষ শোষণ বঞ্চনার শিকার হয়। বঞ্চিত মানুষের ভাগ্য গড়ার জন্যই ছয় দফা ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার জন্য মানুষকে জাগ্রত করতে বঙ্গবন্ধু ছয়দফা ঘোষণা করছিলেন। ছয়দফার অর্থ হলো একদফা, মানে স্বাধীনতা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশের মানুষের স্বাধীনতার জন্যই বঙ্গবন্ধু ছয়দফা ষোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে দেশের মানুষ ছয়দফা লুফে নিয়েছিল। এভাবেই ছয়দফা একদফায় পরিণত হয়েছিল।

এসময় তিনি আওয়ামী লীগের সব নেতাকর্মীদের বঙ্গবন্ধুর জেলজীবন নিয়ে লেখা ‘কারাগারের রোজনামচা’ বই পড়ার আহব্বান জানান।

সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভোট ও ভাতের জন্য যুদ্ধ করে গেছেন। বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য গণতন্ত্রর জন্য কাজ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক...