বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আমুর বক্তব্য নিজস্ব, ১৪ দলের নয়: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, আমির হোসেন আমুর এই বক্তব্য ১৪ দলের নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।

আজ বুধবার তিনি বলেছেন, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বিএনপির সাথে আলোচনা প্রসঙ্গে যা বলেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য। তার এই বক্তব্য নিয়ে আমাদের দলের মধ্যে বা সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, ‘এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বক্তব্য। তার সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেছেন, ঠিক সেইভাবে বলেননি।

বিএনপির সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু মঙ্গলবার বলেন, ‘গণতন্ত্রকে অব্যাহত রাখার স্বার্থে আমরা আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। শেখ হাসিনা বলেছেন, আলোচনার দ্বার খোলা।

তিনি বলেন, “আমরা বলতে চাই, বিগত সময়ে জাতিসংঘ যেভাবে তারানকো সাহেবকে পাঠিয়েছিলেন। আমাদের দুই দলকে নিয়ে এক সঙ্গে বসে মিটিং করেছিলেন। আজকেও প্রয়োজনে এই ধরনের দলাদলি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই। কোথায় ফারাক? সুষ্ঠু, অবাধ নির্বাচনে বাধা কোথায়? কীভাবে সেটা নিরসন করা যায়।

আমুর এই বক্তব্য আওয়ামী লীগ নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এদিন সকালেই আমুর বক্তব্য নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে তথ্যমন্ত্রীও বলেছেন, জাতিসংঘ প্রতিনিধির মধ্যস্থতায় গত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা হয়েছিল তা থেকে কোনও ফল বের হয়নি।

অতীত আলোচনা ফলাফল জানা আছে। তাই নির্বাচন নিয়ে বিএনপির কোন বক্তব্য থাকলে নির্বাচন কমিশনকে জানাতে পারে।

হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকারই আগামী নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। শেখ হাসিনা সেই সরকারের প্রধান থাকবে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপানসহ অন্যান্য গণতান্ত্রিক দেশে যে ভাবে নির্বাচন হয়, এখানেও সে ভাবেই হবে।’

তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং নির্বাচন কমিশনকে সহযোগী করতে চায় তাদেরকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন।

আরও পড়ুন: বিএনপি ধ্বংসাত্মক অপরাজনীতির কারণেই নতুন মার্কিন ভিসা নীতি: তথ্যমন্ত্রী

সবার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ এমন নির্বাচন হবে যা বিশ্বের কাছে উদাহরণ হিসেবে থাকবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

২০১৪ সালে বিএনপির নির্বাচন প্রতিহত করার চেষ্টা, ৫০০ ভোট কেন্দ্র জালিয়ে দেয়া এবং মানুষ হত্যার প্রসঙ্গও তোলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

তিনি বলেন, বিএনপি আসলে নির্বাচন চায়না। বিএনপি নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু এবার আর তাদের পক্ষে নির্বাচন প্রতিহত করা সম্ভব হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...