আসন্ন দোহাজারী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাইকল্পে এক মতবিনিময় সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে মঙ্গলবার (৬ জুন) বিকাল ৪টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বিজয় কুমার বড়ুয়া, আবুল কালাম আজাদ, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী।
দোহাজারী পৌরসভা মেয়র প্রার্থীরা হলেন যথাক্রমে, বশির উদ্দিন খান মুরাদ, বাবর আলী ইনু, নোয়াব আলী, নোমান বেগ, মো: মনসুর আলী, লোকমান হাকিম।
উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান আবদুর রহিম, সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দোহাজারী পৌরসভা নির্বাচন অবাধ-নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। তাই দলীয় মনোনয়ন যাকে দেওয়া হবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে তাদের বিরুদ্ধে দল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ বলেন, সরকারের ভিশন সফলভাবে শতভাগ বাস্তবায়ন করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের ভীতকে মজবুত করতে হবে। তাহলে ষড়যন্ত্রকারীদের সকল ধরনের ষড়যন্ত্র বিফল হয়ে যাবে।
সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী রাষ্ট্র পরিচালনা বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্থান পূর্বের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়করা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনাকে অনুকরণ করছে। বিএনপি জামাতের কোন ষড়যন্ত্র দেশের এই এগিয়ে চলাকে স্তব্ধ করতে পারবে না। রাষ্ট্র বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সংগঠনের শক্তিশালী ভিত্তির কোন বিকল্প নেই।
