বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।
আজ মঙ্গলবার (৬ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ১৪ দলে সমাবেশে তিনি এ কথা বলেন।
আমু বলেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে সরকার আলোচনা রাজি হয়েছে।
আরও পড়ুন: জেলা-উপজেলায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কেন্দ্র করা হবে: আমু
তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আলোচনার দরজা সবসময় খোলা আছে।
বিএনপির সঙ্গে যেকোনো আলোচনা হতে পারে। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্ততায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মার্কিন ভিসা নীতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে সাহস থাকলে বিএনপি নির্বাচনে আসুক।
