ঈদগাঁও উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি বেসরকারি হাসপাতালকে ষাট হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার(৫ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোঃ জাকারিয়া।
এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজা।
দণ্ডপ্রাপ্ত হাসপাতাল দুটি হচ্ছে ঈদগাঁও আধুনিক হাসপাতাল ও ঈদগাহ মেডিকেল সেন্টার। প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার টাকা হারে জরিমানা করা হয়।
আরও পড়ুন;আনোয়ারায় প্রশাসনের অভিযান: করাতকলকে ১০ হাজার টাকা জরিমানা
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, লাইসেন্স ব্যতিরেকে হাসপাতাল কার্যক্রম পরিচালনা করা, মেডিকেল টেকনোলজিষ্ট বিহীন পরীক্ষা করা, ল্যাবে রিএজেন্ট সঠিক তাপমাত্রায় না রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বার্থে জনপ্রশাসন এ অভিযান চালায়।
