আনোয়ারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ জহির নামে এক করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা উপজেলা প্রশাসন।
সোমবার ( ৫ জুন) বিকালে উপজেলা হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
অভিযোগ সূত্রে জানা যায়, করাতকলের গাছ রাস্তায় ফেলে রাখা হয়। ফলে ১টি সড়ক দূর্ঘটনারও শিকার হতে হয়েছে বিভিন্ন সময় রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে আসছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন , স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করাতকল বিধিমালা অনুযায়ী আইন লংঘন এবং গণ উপদ্রব সৃষ্টি করার জন্য দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
