বুধবার, ১২ আগস্ট ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

আজ বিশ্ব পরিবেশ দিবস’ । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

কক্সবাজার: সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান।

৫ জুন সকালে শহরের শহীদ সুভাষ হল, কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ দিবসের শোভাযাত্রা  শেষ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমদ। সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে প্লাস্টিক খাচ্ছি। যার ফলে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি খুবই বেশি। আমাদের এ ঝুঁকি কমাতে প্লাস্টিকের ব্যবহার কমাতে  হবে । কক্সবাজারের বিভিন্ন জায়গায় চুরি করে গাছ কেটে বন উজাড় করছে। পাহাড় কেটে বাড়ি ঘর তৈরি করছে। এভাবে দিন দিন পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে। আমাদের বাঁচতে হলে পরিবেশ রক্ষা করতে হবে। আর পরিবেশ রক্ষা করতে হলে গাছ কাঁটা, পাহাড় কাঁটা, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজার যত্রতত্র প্লাস্টিক ফেলা হচ্ছে। যার কারণে পরিবেশ ভারসম্য নষ্ট হচ্ছে। প্লাস্টিক ব্যবহারের কারণে পৃথিবী মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। পরিবেশের ভারসম্য রক্ষা করতে না পারায় দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস বলেন, আমরা চাইলে নিজ নিজ স্থান থেকে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি। আজকে পরিবেশ দিবসে পানির বোতলের পরিবর্তে কাঁচের গ্লাসে পানি দেয়া হয়েছে। এভাবেই আরো বিভিন্ন ভাবে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি। এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা। পরে জনসচেতনমূলক ভিডিও চিত্র প্রদর্শন করে শিশু- কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান।

কাপ্তাই ( রাঙামাটি) :  “প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে”  এই প্রতিপাদ্য নিয়ে  কাপ্তাই উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে রবিবার (৫ জুন) সকালে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৩।

দিবসটি উপলক্ষে ৪নং কাপ্তাই ইউপি কার্যালয়ের সামনে  র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।

কাপ্তাই সিএমসির সভাপতি কাজী  মাকসুদুর রহমান বাবুল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। এসময় বন বিভাগ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য   ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এর প্রতি সহানুভূতিশীল হতে হবে। বিশেষ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়া যারা পরিবেশ দুষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

আরও পড়ুন

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...