বুধবার, ১৭ জুন ২০২৬

কর্ণফুলীতে র‍্যাবের অভিযান: ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) এর অভিযানে প্রায় ৫ হাজার লিটার চোরাই অকটেনসহ দুই যুবককে আটক করা হয়েছে।

রবিবার (৪ জুন) বিকেলে মধ্যম শিকলবাহার আজিজ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খুইল্যামিয়া বাড়ির মৃত ইয়াছিন আহম্মদের ছেলে মো. কোরবান আলী (৪৮) ও পটিয়া উপজেলার মুন্সি হাটের আব্দুল মতিনের ছেলে মো. এমদাদ হোসেন হৃদয় (২০)।

জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলীতে কেনা বেচার উদ্দেশ্যে বিপুল পরিমাণ চোরাই অকটেন তেল মজুদ করছেন এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দু’জন যুবক পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে বিভিন্ন টিনের ড্রাম হতে ৪ হাজার ৯৫৫ লিটার প্রায় ৫ হাজার লিটার চোরাই অকটেন তেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া চোরাই তেলের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, কর্ণফুলী থেকে অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অকটেন তেল মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে ড্রামে রাখা ৪ হাজার ৯৫৫ লিটার অকটেন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ চোরাই তেল অবৈধভাবে সংগ্রহ করে পরে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

র‌্যাব বাদি হয়ে সিএমপির কর্ণফুলী থানায় আটককৃতদের বিরুদ্ধে হস্তান্তর করা ৪১৩ ধারায় মামলা রুজু করে আসামি হস্তান্তর করেন বলে ওসি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...

আনোয়ারায় মা-মেয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

আনোয়ারায় উপজেলায় নিজ বাড়িতে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।(১৪ জুন) রাতে পটিয়া...