বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বাজেট নিয়ে সমালোচনা লুটপাটকারীদের মুখে শোভা পায় না: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কথা শুনলে মনে হয় দেশে এখন দুর্ভিক্ষ চলছে।

বিএনপি যখন সরকারের সমালোচনা করছে তখনই প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও যু্ক্তরাজ্য সফর করে দেশে ফিরে আবার দুইদিনের জন্য কাতার গেছেন।

তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট সরকারের দেশব্যাপী নানামুখী উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান ও তরান্বিত করবে।

আরও পড়ুন: এটি সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: ওবায়দুল কাদের

একইসঙ্গে জিডিপি ছয় দশমিক তিন শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশে উন্নীত করতে সহায়কা ভূমিকা রাখবে। বাজেট প্রস্তাবনা তৈরির সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত ছিলেন।

শনিবার (৩ জুন) প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও দরিদ্রবান্ধব উল্লেখ করেছেন। এসময় তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে। শূন্য রিজার্ভ নিয়ে স্বাধীন দেশে বঙ্গবন্ধু সরকারের যাত্রা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। বর্তমানে বিশ্বমন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় রিজার্ভ কমে এসেছে। এটা নিয়ে অস্বস্তির কোনো কারণ নেই।

‘কারণ শ্রীলঙ্কা ও পাকিস্তানের রিজার্ভ এখন তলানিতে। তুরস্কেও মূল্যস্ফীতি একশ শতাংশের বেশি। দেশে দেশে সংকট তৈরি হয়েছে। জলবায়ুর প্রভাব গোটা বিশ্বে দেখা দিয়েছে।’

গত বৃহস্পতিবার (১ জুন) বিকেলে ‘উন্নয়নের অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই শিরোনামকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গড়ার কথা তুলে ধরেন তিনি।

এবার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে চার লাখ ৩০ হাজার কোটি টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...