শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ডুবন্ত ২ সন্তানকে উদ্ধার করতে নেমে প্রাণ গেলো মায়েরও

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর সদরে পুকুরের পানিতে পড়ে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শশরা ইউনিয়নের ভবাই নগর চুনিয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরের কোনও এক সময়ে তারা পানিতে পড়ে মারা যান।

মারা যাওয়া তিন জন হলেন- চুনিয়াপাড়া এলাকার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী দেবনাথ (২৮) এবং তার দুই সন্তান গৌতম দেবনাথ (৮) ও প্রিতম দেবনাথ (৩)।

স্থানীয়রা জানান, দুপুরের পরে অষ্টমী দেবনাথ বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে কাপড় ধোয়ার জন্য যান। এ সময় তার দুই সন্তানও সঙ্গে ছিল। একপর্যায়ে সন্তানরা গোসল করার সময় ডুবে গেলে তাদের বাঁচাতে মা পুকুরে ঝাঁপ দিয়ে তাদের বাঁচাতে নামেন। তখন তিনিও ডুবে যান। সন্ধ্যার একটু আগে স্থানীয় একজন ওই পুকুরের পাড়ে গেলে দুই সন্তানের লাশ ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে লাশ উদ্ধার করেন। কিছুক্ষণ পরে মায়েরও লাশ ভেসে উদ্ধার করেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।

শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ আলী জানান, মা ও তার দুই শিশুর মৃত্যু হয়েছে। হয়তো কোনও কাজে পুকুরে গিয়েছিল। প্রচণ্ড গরমে পুকুরে গোসল করতে গিয়েও এটি হতে পারে।

কোতোয়ালি থানা পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, দুই সন্তানকে বাঁচাতে গিয়ে মা ও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...