শনিবার, ৮ আগস্ট ২০২৬

১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ১০ বছরের শিশু হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. নাসির ওরফে নাসিমকে ১৩ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২৮ মে) জেলার লোহাগাড়া থানা সংলগ্ন চুনতি রেঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৯ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব-৭। একই ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল আসামি শাহপরানকেও গত ২৬ মে রাউজান থেকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতার শাহপরান ২০১০ সালের জানুয়ারিতে দেলোয়ারা বেগম নামে এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সংসারের অভাব অনটনসহ নানা বিষয়ে স্ত্রীকে শারীরিক নির‍্যাতন করতেন শাহপরান। এরপর দেলোয়ারা বেগম স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে শাহপরান দেলোয়ারা বেগমকে মেরে ফেলার হুমকি দেন। নাসিম হলো শাহপরানের ভগ্নিপতি। নাসিম ওই বিয়ের ঘটক ছিলেন। ২০১০ সালের ১ এপ্রিল রাতে দেলোয়ারা বেগম তার ১০ বছর বয়সী ছোট বোন ফারহানা ইয়াছমিন ওরফে রিকা মনিকে খাওয়া দাওয়া করিয়ে ঘুমিয়ে পড়েন। ওই রাতেই শাহপরান তার ভগ্নিপতি নাসিমকে নিয়ে দেলোয়ারা বেগমের ওপর হামলা করেন। ভোর ৪টার দিকে ঘরে প্রবেশ করে শাহপরান ঘুমন্ত দেলোয়ারা বেগমকে ছুরিকাঘাত করেন। এসময় দেলোয়ারা বেগমের চিৎকারে তার মা এবং ছোট বোন রিকা মনি ঘুম থেকে জেগে হামলাকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে তার হাতে থাকা ছোরা দিয়ে রিকা মনির পেটে উপর্যপরি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই রিকা মনির মৃত্যু হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হতে ভূজপুর থানায় দুইজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর আসামি শাহপরান ও নাসিম গ্রেফতার হলেও বিচার চলাকালীন সময়ে জামিনে বের হয়ে পালিয়ে যান। তাদের অবর্তমানে ২০১৯ সালের ৯ এপ্রিল শাহপরানকে মৃত্যুদণ্ড দেন আদালত।

র‍্যাব আরও জানিয়েছে, গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত করে আসামির অবস্থান চিহ্নিত করে রোববার অভিযান চালিয়ে লোহাগাড়ার চুনতি রেঞ্জ এলাকা থেকে নাসিমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে ভূজপুর থানায় সোপর্দ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...