শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শান্তি প্রতিষ্ঠায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সামাজিক নেতৃবৃন্দ সঙ্গে সাম্প্রতিক সময়ের পার্বত্য বান্দরবানের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯শে মে) সকালে বান্দরবান সদরস্থ অরুণ সারকী টাউন হলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী,বম সোশ্যাল কাউন্সিল এর সভাপতি লাল জারলম বম,জেলা পরিষদের সদস্য ক্যা শৈ প্রু, জেলা পরিষদের সদস্য সত্যহা পাঞ্জী ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য,কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,জেলা পরিষদের সদস্য ক্যান ওয়ান চাক,সুয়ালক ইউপির সাবেক চেয়ারম্যান রাংলাই ম্রো,সুয়ালক ইউনিয়ন পরিষদের সদস্য ম্রাসা খেয়াং, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক,মেলং খুমি,জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক হ্লা থোয়াই হ্রী,থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো,সাবেক প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু।

মতবিনিময় সভায় ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ বক্তব্যে উঠে আশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বান্দরবানে সদ্য গজে উঠা পাহাড়ী  সশস্ত্র সংগঠন কেএনএফ ( কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট) নামে খ্যাত নাথান বম কৃতর্ক পরিচালিত সংগঠনটির কর্মকাণ্ডে পাহাড়ের জনপদে শান্তি শৃঙ্খলার বিগ্নত সহ জনমনে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর বিষয়।

নিজেদের অধিকার আদায়ের আন্দোলন থেকে সরে গিয়ে এসবের আড়ালে তারা পাহাড়ে সন্ত্রাস নৈরাজ্য ও রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রপাগাণ্ডা চালানো তাদের মূল কাজ, তারা খুন, গুম, চাঁদাবাজি সহ আরও অনেক অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

তাদের ভয়ে কয়েকটি উপজেলায় বসবাসকারী স্থানীয় জনসাধারণ এখন ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিচ্ছে পার্শ্ববর্তী উপজেলার নিরাপদ স্থানে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে কেএনএফ এর কর্মকাণ্ডের কারনে পর্যটন নিষেধাজ্ঞায় জেলার পর্যটন শীল্পের ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও উঠে আশে বক্তব্যে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে কেএনএফ এর ভয়ে নিজেদের বাসস্থান ও জমি ফেলে নিরাপদ আশ্রয়ে আশা অনেকেই জুম চাষের উপর নির্ভরশীল যার কারনে জুম চাষ বন্ধ থাকায় আগামী বছর খাদ্য সংকটে পড়তে পারে ঐ সকল এলাকায় বসবাসকারী জনসাধারণ।

তাদের এসব কর্মকাণ্ডের কারনে আজ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আতংকে আছে বিশেষ করে বম জনগোষ্ঠীর সাধারণ মানুষ এখন খুবই আতংকে দিন কাটাচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি সকল বক্তার বক্তব্যে উঠে আশে কেএনএফ এর যৌক্তিক বিভিন্ন দাবি দাওয়া আদায় নিয়ে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আলোচনায় বসার কথা।

বক্তারা বলেন যৌক্তিক যে কোন দাবী আদায়ের ক্ষেত্রে সরকার সবসময়ই আন্তরিকতার পরিচয় দিয়েছে যা ইতিপূর্বেও হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...