শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কক্সবাজার পৌরসভা নির্বাচন: মেয়র পদে কে কোন প্রতীক পেলেন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক, নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া হেলমেট প্রতীক,স্বতন্ত্র প্রার্থী জোসনা হক মোবাইল ফোন প্রতীক এবং ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো: জাহিদুর রহমান হাতপাখা প্রতীক পেয়েছেন।জোসনা হক অপর হেভিওয়েট স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ এর সহধর্মিণী।

শুক্রবার (২৬ মে) সকালের দিকে এগিয়ে কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন তাঁর সম্মেলন কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেন। এসময় সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।

রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন নির্বাচনী আচরণ যথাযথভাবে প্রতিপালন করার জন্য প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অনুরোধ জানান।

একইদিন ১৬ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও ৫৬ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...