শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে সরকার ভীত নয়: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় একঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে বৈঠক করেছেন তারা।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন ভিসা নীতি সহায়ক হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোমেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ীদের ভিসা না দেওয়ার যে নতুন নীতি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, তাতে সরকার মোটেও ভীত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, আমেরিকার এই ভিসার রেস্ট্রিকশন শুধু সরকারি দলের ওপর না, অপজিশনের লোকজনেরও ওপর বর্তাবে। এতে করে আমরা আশা করি, এবার তারা (বিএনপি) ইনশাআল্লাহ একটু সচেতন হবে।

তিনি বলেন, বিএনপির সময় ১ কোটি ২৩ লাখ ফেক ভোটার তৈরি হয়েছে। যাতে ফেক ভোট না হয়, সেজন্য ভোটারের ফটো আইডি করে দিয়েছি। কেউ কেউ অভিযোগ করে যে রাতের অন্ধকারে নাকি ভোট হয়ে যায়।

সেজন্য আমরা স্বচ্ছ ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স তৈরি করেছি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা শক্তিশালী ইসি তৈরি করেছি। ইলেকশনের সময় এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার দায়িত্ব কিন্তু সে ইলেকশন কমিশনের, সরকার তাদের সাহায্য করবে।

মোমেন আরও বলেন, আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে চাই, এইটাকেই তারা (যুক্তরাষ্ট্র) সমর্থন দিয়েছে। সুতরাং, নাথিং টু ওরি। সেই সঙ্গে তারা এও বলেছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের যে আগ্রহ, সেটাকে আরও শক্তিশালী করার জন্য তারা এই নীতিটা করেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কয়েকজন নেতা।

উল্লেখ্য, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে বুধবার নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আওতায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

আরও পড়ুন

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি-জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।জন্মাষ্টমী...

সাতকানিয়ায় জাহেদুল ইসলামকে কুপিয়ে হত্যা: বিএনপি-অঙ্গ সংগঠনের ১৯ জনের নামে মামলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে সড়কে বাইক আটকে কুপিয়ে হত্যার ঘটনার ৫ দিনের মাথায় অবশেষে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের...

রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে যু্বক খুন

চট্টগ্রামের রাউজানে আবারও দুর্বৃত্তের গুলিতে খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন,...