চট্টগ্রামের রাউজানে পেছন থেকে দ্রুত গতির সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরহী সহ চারজন আহত হয়েছে।
২৪মে (বুধবার) রাত ৯টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথের হাটের পশ্চিমে এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহত নোয়াপাড়া পথেরহাটস্থ ভারতশ্বরী প্লাজার ব্যবসায়ী রহমানিয়া এন্টারপ্রাইজের মুশফিকুর রহমান রাশেদ (৪১) জানান, আজ বুধবার ২৪মে রাত পৌনে নয়টায় দোকান বন্ধ করে কর্মচারীকে নিয়ে মটরসাইকেল নিয়ে বাসার যাওয়ার সময় পথেরহাটের পশ্চিমে কর্ণফুলী কন. সেন্টারের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রুত গতির সিএনজি (চট্টগ্রাম থ-১১-৪২২৪ ) ধাক্কা দেয়।
এতে গাড়ী থেকে কয়েক ফুট দুরে ছিটকে পরে আমি সহ আমার সাথে থাকা রিয়াদ (১৮) ও সাহেদ (৮) সহ অজ্ঞাত একজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কেটে গিয়ে আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নোয় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
জানা য়ায়, পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে সিএনজি ড্রাইভার গাড়ী ফেলে পালিয়ে যায়। বর্তমানে স্থানীয়রা গাড়িটি একজন জনপ্রতিনিধির জিম্মায় রেখেছে বলে জানা গেছে।
