শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: ৭ বিএনপি নেতাসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি জামায়াতের সাত নেতা-কর্মীর নামে আদালতে মামলা দায়ের করেছে জেলা আওয়ামী লীগ। এ মামলায় অজ্ঞাত আরও ৪০০/৫০০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে

মঙ্গলবার (২৩ মে) জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪ ও ৫ ধারায় এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৯ মে এক সমাবেশে রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির নির্দেশ দেয়। এ ছাড়াও গত ২১ মে জামালপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা জামায়াতের সেক্রেটারি হারুন আর রশিদ উসকানিমূলক বক্তব্য দিয়ে জনমনে ত্রাস, নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। তাদের বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায় প্রকাশ করে। এতে জামালপুরের মানুষের মাঝেও আতংক, ভীতিকর পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টি হয়।

মামলায় অজ্ঞাত আরও ৪০০/৫০০ বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। বিচারক সাবিনা ইয়াসমিন মামলাটি আমলে নিয়ে ২ কার্যদিবসের মধ্যে এফআইআর হিসেবে গণ্য করার জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

এ প্রসঙ্গে মামলার বাদি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, বিএনপির জনসভায় প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠাতে চেয়েছে।

মোয়াজ্জেম হোসেন আলালসহ জামালপুরের বিএনপির নেতৃবৃন্দ জামালপুরে জন সমাবেশ থেকে একই ধরনের বক্তব্য দেয়।

এরইমধ্যে রাজশাহীর বিএনপি নেতা চাঁদের বক্তব্যটি ভাইরাল হয়ে গেছে। আবু সাঈদ চাঁদের বক্তব্য আমার ভালো লাগেনি। আমার কাছে এটা অপরাধ মনে হয়েছে। এ কারণে তিনি মামলা দায়ের করেছেন বলে জানান।

মামলা দায়ের প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, রাজশাহীর জনসভার বক্তব্যের সাথে আমাদের জামালপুরের কোন যোগসূত্র নেই। ২০ মে জামালপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশ ছিল। আমরা পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেছি। এখানে সরকারের বিরুদ্ধে কোন উসকানিমূলক বক্তব্য দেয়া হয়নি। মামলাটি মূলত করা হয়েছে আমাদের চলমান আন্দোলনটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...