শনিবার, ৮ আগস্ট ২০২৬

যে ৫টি লক্ষণ বলে দেবে আপনার ফুসফুস ভালো নেই

স্বাস্থ্য ডেস্ক

আপনার আপনার হার্ট, কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গের মতো আপনার ফুসফুসের বয়সও সময়ের সঙ্গে বেড়ে চলেছে। আর বয়স বাড়লে ফুসফুস তার শক্তি এবং নমনীয়তা দুটিই হারায়। এর ফলে শ্বাস নেওয়া আপনার জন্য় আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। কিন্তু প্রায়ই আমরা এসব সমস্যা এড়িয়ে যাই। ছোট ছোট সমস্যাগুলি বড় কোনও রোগ ধারণ না করা পর্যন্ত আমরা সেগুলির প্রতি নজর দিই না। আর ফুসফুসের ক্ষেত্রে এটি অনেক বেশি পরিমাণে ঘটে

পুষ্টিবিদ লভনীত বাত্রার মতে, ‘ফুসফুসে কোনও সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিকভাবে সেটি ধরা পড়ে না। ফলস্বরূপ অসুখ গুরুতর হয়ে ওঠে আর শেষে তা হাতের বাইরে চলে যায়।’ লভনীত পাঁচটি লক্ষণের কথা জানিয়েছেন যা আপনার ফুসফুসের সমস্যা জটিল হওয়ার আগেই আপনাকে সাবধান করতে পারে।

বুকে ব্যথা: অনেকেরই বুকের ব্যথার সমস্যা থাকে। আপনার যদি এক মাস বা তার বেশি সময় ধরে বুকে ব্যথা থাকে, বিশেষ করে শ্বাস নেওয়ার সময় বা কাশির সময় ব্যথা আরও তীব্র হয় তবে এটি রোগের সংকেত।

দীর্ঘস্থায়ী সর্দি: শ্লেষ্মা যাকে থুতু বা কফও বলা হয়, সংক্রমণের সময় শ্বাসনালীতে তৈরী হয়। যদি এই শ্লেষ্মা এক মাস বা তার বেশি সময় ধরে থাকে তবে এটিকে ফুসফুসের কোনও সমস্য়া হিসেবে ধরে নেওয়াই ভালো।

হঠাৎ ওজন কমতে থাকা: যদি কোনও ডায়েট বা ওয়ার্কআউট ছাড়াই আপনার ওজন হ্রাস পায় তবে এটি আপনার শরীরের ভিতরে থাকা কোনও টিউমারের সংকেত হতে পারে। দ্রুত সাবধান হন।

শ্বাস-প্রশ্বাসে বদল: যদি শ্বাসকষ্টে ভোগেন তবে এটি ফুসফুসের রোগের লক্ষণ হতে পারে। টিউমার বা কার্সিনোমা থেকে ফুসফুসে তরল জমে বাতাস চলাচলে বাধা দেয়, যার ফলে শ্বাসকষ্ট হয়।

কাশির সঙ্গে রক্ত: আট সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশির সঙ্গে রক্ত যদি বেরিয়ে আসে তবে এটি শ্বাসযন্ত্রের সমস্যার গুরুত্বপূর্ণ একটি প্রাথমিক লক্ষণ হতে পরে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...