শনিবার, ৮ আগস্ট ২০২৬

ঘনঘন ঢেকুর ওঠা হতে পারে ক্যানসারের লক্ষণ!

স্বাস্থ্য ডেস্ক

ঢেকুর তোলা মোটেও অস্বাভাবিক নয়। কিন্তু বারবার সবার সামনে অনেক জোরে জোরে আওয়াজ করে ঢেকুর তুললে বিড়ম্বনায় পড়তে হয়। আবার অনেকে ঘাবড়ে গেলেও ঢেকুর তুলতে শুরু করেন। তবে অনেকেই জানেন না যে, অনবরত ঢেকুর মরণরোগের লক্ষণ হতে পারে।

ফ্লোরিডার নার্স বেলি ম্যাকব্রিনের ঢেকুর কিছুতেই থামছিল না। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তিনি কোলন ক্যানসারের তৃতীয় পর্যায় রয়েছেন। ২৪ বছর বয়সী বেলির দিনে প্রায় ১০ বার করে ঢেকুর উঠতে শুরু করে। এ ধরনের উপসর্গ আগে কখনো দেখেননি তিনি। মাসের পর মাস এই উপসর্গ দেখেও খুব বেশি গুরুত্ব দেননি বেলি। বদহজম ও পেটে তীব্র যন্ত্রণা শুরু হলে তিনি চিকিৎসকের পরামর্শ নেন। যদিও ঢেকুরের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, তবে কোলন ক্যানসার শরীরে বাসা বাঁধলে পরিপাক ক্রিয়ায় গোলমাল হয়। গ্যাস হয়, সেই থেকেই ঘনঘন ঢেকুর ওঠে।

ষাটোর্ধ্বদের মধ্যে এই অসুখের ঝুঁকি হলেও ইদানীয় খাওয়াদাওয়ায় অনিয়ম, শারীরিক কসরতের অভাব, বাড়তি ওজন, প্রক্রিয়াজাত খাবার খাওয়া, মানসিক চাপ—এসব কারণে অল্প বয়স থেকেই কোলোরেক্টাল ক্যানসার হানা দিচ্ছে মানুষের শরীরে।তাই প্রাথমিক কোনো উপসর্গ দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চলুন জেনে নিই কোন কোন উপসর্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে–

তলপেটে দীর্ঘদিন ধরে ব্যথা।

কোলন ক্যানসারে আক্রান্ত হলে অন্ত্র থেকে রক্তপাত হয়, তাই রক্ত স্বল্পতা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। রক্ত স্বল্পতা ডেকে আনে ক্লান্তি।

দিনে কত বার মলত্যাগের প্রয়োজন অনুভূত হয়, আচমকা তার তারতম্য ঘটলে সেটি কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ।

মলের রং পরিবর্তন হলে, পেটে গ্যাসের সমস্যা কিছুতেই না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।

সারাক্ষণ বমি বমি ভাব, গা গুলিয়ে ওঠা, ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের উপসর্গ হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...