বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আমদানি বন্ধের অজুহাতে বেড়েই চলেছে পেঁয়াজের দাম

চট্টগ্রাম নিউজ ডটকম

আমদানি বন্ধের অজুহাতে দিনাজপুরের হিলিতে বেড়েই চলেছে দেশি পেঁয়াজের দাম। এক মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০ টাকা। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

যা গত এক মাস আগে বিক্রি হয়েছিলো ৩০ টাকা দরে। আমদানি বন্ধের কারণে বেড়েছে পেঁয়াজের দাম বলেছেন ব্যবসায়ীরা।

হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আমদানি হলে পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে বলছেন আমদানিকারকরা।

আরও পড়ুন: হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল কাহের মন্ডল বলেন, বাজারে সব জিনিস পত্রের দাম বেড়েই চলেছে। তবে কিছু দিন আগে পেঁয়াজের দাম অনেকটাই কম ছিলো। এখন দেখছি এই পণ্যের দামও বেড়েছে।

সরকার কৃষকের কথা চিন্তা করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। তবে এখন কৃষকরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছে। সরকারের উচিৎ ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া। তাহলে এই পণ্যটির দাম কমে আসবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, প্রতিদিন দেশি পেঁয়াজের দাম বেড়েই চলেছে। বর্তমানে ৭০ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে ২০ থেকে ২৫ টাকার মধ্যেই প্রতি কেজি পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ ভোক্তারা।

হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারন গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, গত ১৫ই মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানির ইমপোর্ট পারমিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার।

যার কারণে পেঁয়াজ আমদানি হচ্ছে না। সামনে কোরবানি ঈদ। এই দিনে পেঁয়াজের প্রয়োজন বেশি হয়। সরকার যদি ইমপোর্ট পারমিট দেয় তাহলে পেঁয়াজ আমদানি হবে এবং দাম অনেকটাই কমে আসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৫...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...