বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিএনপি ভোট বর্জন করলে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকবেনা: তোফায়েল আহমেদ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

তিনি বলেন, নির্বাচন বর্জন করলে দল হিসাবে বিএনপি আর টিকবেনা। তারা ভোট বর্জন করলে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকবেনা। দেশের মানুষ ভোট দেবে।

আজ বুধবার (১৭ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি: তোফায়েল আহমেদ

তিনি বলেন, ১৯৮১ সালের আজকের এই দিনে বাংলার মাটিতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর জেষ্ঠ্যা কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।

তোফায়েল বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হবেনা, এই ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছিলো জেনারেল জিয়াউর রহমান। ৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই কালো আইনকে বাতিল করে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রসস্থ করেছি। পরবর্তিকালে বঙ্গবন্ধু হত্যার বিচার করে, যারা খুনি তাদের ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসতে পারে সেজন্য অনেক চেষ্টা হয়েছিলো। আমরা শেখ হাসিনাকে নিয়ে গর্ব করি।

সেদিন খুব ঝড়-বৃষ্টি ছিলো। আমরা স্লোগান দিয়েছিলাম ঝড়-বৃষ্টি আধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। মৃত্যুর দিন পর্যন্ত আমরা শেখ হাসিনার সাথে থাকবো।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল বলেন, আজকে গ্রাম শহরসহ ঘরে ঘরে বিদ্যুৎ। রাস্তা-ঘাট, পুল-কালভার্ট সব কিছুতেই বাংলাদেশ উন্নত। আজকে আমরা এই ভোলাকে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা করেছি। এর সবকিছুই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...