শনিবার, ৮ আগস্ট ২০২৬

চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। সোমবার (১৫ মে) সকালে হেলিকপ্টার যোগে তার রওনা হবার কথা।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, পূর্বনির্ধারিত সফরের অংশ হিসেবে রাষ্ট্রপতি সকালে চারদিনের জন্য পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।

আগামী ১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেয়া হবে। পাবনাবাসী সাবেক এ ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফর উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষটিকে একনজর দেখার জন্য।

বাহারি ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা জেলা শহর ও আশপাশের এলাকা। পাবনা সফর শেষে ১৮ মে দুপুরে ঢাকায় ফেরার কথা রাষ্ট্রপতির।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...