রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই: কবির বিন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী মনিটরিং সেলের সমন্বয়ক ও মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার বলেছেন, মহল বিশেষ পরিস্থিতি ও পরিবেশ যতই ঘোলাটে করার অপচেষ্টা চালাক না কেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবেই। এই ক্ষেত্রে কোন সন্দেহের অবকাশ নেই। কেননা একমাত্র নির্বাচনই হচ্ছে আইনসম্মতভাবে ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম।

আজ রবিবার (১৪ মে) সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী মনিটরিং সেল শুভ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, প্রথমত বর্তমান সরকার ৩ কোটি প্রান্তিক গোষ্ঠী ও অনগ্রসর শ্রেণিকে নানাভাবে ভাতাসহ আর্থিক প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তাদের কাছে এই সরকারের অগ্রগতি ও অর্জনের বার্তা পৌঁছে দিতে হবে। এটাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। দল এবং সরকারের সাফল্য ও অর্জনকে জনগণের কাছে পৌঁছে দিতে পারলেই আমরা বিজয়ী হবো। একারণে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করতে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে এবং যা আজ উদ্বোধোতি হলো তাতে দলীয় নেতাকর্মীদের নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে। আমরা লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত হয়ে এখান থেকেই নেতাকর্মীরা ঘরে ঘরে বার্তা পৌছে দেব এবং তার রিপোর্টগুলো এই কেন্দ্রে সংরক্ষণ করবো।

এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদ, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয় সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা, ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু, নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ।

উপস্থিত ছিলেন, ইঞ্জি. তন্ময় আহমদ, সুফি ফারুক ইবনে আবু বক্কর, তানভির হাসান তালাশ, সৈয়দ ইমাম বাকের প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...