শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখা’র কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পর চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামবাসী। গত শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এ কারণে শনিবার চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। দুপুরের দিকে রিজার্ভ গ্যাস পাওয়া গেলেও রোববার (১৪ মে) তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

গ্যাসের চুলা নির্ভর বাসা-বাড়ি ও দোকানগুলোতে রান্না চলছে না। অনেকে ইলেকট্রিক ও লাকড়ির চুলায় সারছেন কাজ।

এদিকে গ্যাস সরবরাহ না থাকলেও নগরের বেশকিছু এলাকায় রান্নাঘরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এর মহাব্যবস্থাপক (অপারেশন্স) আমিনুর রহমান।

তিনি জানান, গ্যাস লিকেজ পরীক্ষা করার জন্য ‘অডোরেন্ট’ নামে এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই রাসায়নিকের গন্ধ বেশি পাওয়া যাচ্ছে।

চট্টগ্রামে কেজিডিসিএলের মোট গ্রাহক ও সংযোগ আছে ৬ লাখ ১ হাজার ৯১৪টি। এর মধ্যে গৃহস্থালি সংযোগ ৫ লাখ ৯৭ হাজার ৫৬১টি। দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট। মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে পাওয়া যায় ২৭০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট।

গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়েছে। অনেক গাড়িতে গ্যাস নিতে গিয়ে ফিরে আসতে হয়েছে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানেও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

নগরের বাকলিয়া এলাকার প্রাইভেট কার চালক খোরশেদ আলম বলেন, শনিবার রাতেও গ্যাস পাইনি। রোববার সকালে স্টেশনে গেলাম, গ্যাস পাইনি। তেল দিয়ে গাড়ি চালালে আমাদের পোষায় না।

হামজারবাগ এলাকার বাসিন্দা গৃহিণী আসমা সিদ্দিকা বলেন, শনিবার সকাল থেকে লাইনে গ্যাস নেই। আমি রোজা রেখে ছিলাম। গ্যাস না থাকায় রান্না করতে পারিনি। মেয়ে রান্না করে পাঠিয়েছে। এখনো গ্যাস নেই।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ১৯ মে পর্যন্ত চট্টগ্রামজুড়ে গ্যাস-সংকট থাকবে। বর্তমানে রিজার্ভ থেকে নিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে। রিজার্ভে সাধারণত গ্যাস থাকে ৮০ থেকে ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।

কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) রইস উদ্দিন আহমেদ জানান, কোথাও লিকেজের খবর পেলে অভিযোগ জানাবেন কেজিডিসিএল’র হটলাইন: ১৬৫১২, প্রধান কার্যালয়- ফোন: +৮৮০২৩৩৪৪৫২৭৯৬, মোবাইল: +৮৮০১৭৩০৭২৮৪৪৪, হালিশহর কার্যালয়- ফোন: +৮৮০৩১২৫২৬৬০৪, +৮৮০২৩৩৩৩১১৬২০, মোবাইল: +৮৮০১৭৭৭৭১৭৬০৮ নম্বরে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...