শনিবার, ৮ আগস্ট ২০২৬

মোখা : কর্ণফুলী টানেলের ‘ফ্লাড গেট’ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সম্ভাব্য জলোচ্ছ্বাসের পানি যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য কর্ণফুলী টানেলের ‘ফ্লাড গেট’ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেতু বিভাগের নির্দেশনার এগুলো বাস্তবায়ন করছে প্রকল্প কর্তৃপক্ষ।

রোববার সকাল ৮টার দিকে টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বলেন, টানেল সুরক্ষায় ফ্লাড গেট বন্ধসহ যা যা করা দরকার তা করা হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না। আমরা যাবতীয় প্রস্তুতি নিয়েছি।

প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা নিয়ে বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জরুরি বৈঠক হয়। ওই বৈঠকে টানেলের সুরক্ষায় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় সেতু কর্তৃপক্ষকে। এরপর সেতু কর্তৃপক্ষ ৮টি বিশেষ নির্দেশনা দেয় প্রকল্প বাস্তবায়নে যুক্ত কর্মকর্তাদের।

এগুলো হলো- টানেলের প্রকল্প পরিচালক প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শের মাধ্যমে পারস্পরিক সমন্বয় করে ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে জেনারেটর প্রস্তুত রাখা, ঘূর্ণিঝড়ের সময় সার্ভিলেন্স টিম প্রস্তুত রাখা, প্রকল্পে কর্মরত সবার এবং সম্পদ (জানমাল) রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে দুই প্রান্তে থাকা ফ্লাড গেট সাময়িকভাবে বন্ধ রাখা, প্রকল্পের কাজে নিয়োজিত যানবাহনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রেন, এক্সকাভেটর, ডিভাইডার, পাইপ, টিন ইত্যাদি নিরাপদ স্থানে সরিয়ে রাখা, ঘূর্ণিঝড়ে উদ্ভূত যেকোনো সমস্যা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত নির্দেশনার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্প পরিচালক সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে উল্লিখিত নির্দেশনার আলোকে ঘূর্ণিঝড় মোখা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ শেষ হয়েছে ৯৭ দশমিক শতাংশেরও বেশি। যদিও টানেলের মূল কাজ আগেই শেষ হয়েছে। এখন ইলেক্ট্রোমেকানিক্যাল কাজ চলছে। টানেলকে জনসাধারণের নিরাপদভাবে চলাচলের উপযুক্ত করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...