শনিবার, ৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে জোড়া খুন: আরও ২ আসামি গ্রেফতার

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত মো. সাজ্জাদ (২২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং আরেক আসামি মো. জামাল (৪৫) গত বৃহস্পতিবার বিকেলে বোরকা পড়ে আদালতে আত্মসমর্পণ করার খবর পাওয়া গেছে।

এ নিয়ে মোট ৮জনকে গ্রেফতার করা হয়। এরা সকলেই মামলার এজাহারভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কর্ণফুলী থানার একটি টিম নোয়াখালী কোম্পানিগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. সাজ্জাদকে গ্রেফতার করেন এবং বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে ঢাকা থেকে ঘটনার মূলহোতা মো. মোসলেমেউদ্দিন ও অপর আসামি মনোয়ারা বেগমকে গ্রেফতার করে থানা পুলিশ।

উল্লেখ, গত ২৫ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহার ব্লকপাড় এলাকায় বাড়ীর সীমানা প্রাচীরকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মা হোসনেরা বেগম ও ছেলে মো. পারভেজ খুন হন।

এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের একের পর এক গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে। পুলিশের ওপর কর্ণফুলী থানা পুলিশের আস্থা বেড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...