আসন্ন ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় বিলাইছড়ি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতী উৎপলা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ দেলোয়ার হোসেন, ওয়ারেন্ট অফিসার ৩২বীর বিলাইছড়ি জোনের প্রতিনিধি মোঃ মাহতাব হোসেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন,এলজিইডি কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি বৃন্দ,রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ ।
উল্লেখ্য যে, সভায় আসন্ন ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সকল ছুটি বাতিল করা হবে উর্ধ্বতন কর্মকর্তার আদেশ বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
বিলাইছড়ি উপজেলার ঝুঁকিপূর্ণ পাড়ার বাসিন্দাদের দুর্যোগময় মুহূর্তে আগেই আশ্রয় কেন্দ্রগুলো অবস্থানের ব্যবস্থা করার পাশাপাশি,উপজেলার কয়েকটি ভবন সহ প্রতিটি প্রাইমারি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
