বুধবার, ১২ আগস্ট ২০২৬

পাহাড়তলীতে ছুরিকাঘাতে ২ যুবক খুনের ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর বিটেক মোড়ে ছুরিকাঘাতে দুই যুবক খুনের ঘটনায় খুনের ঘটনায় শ্রমিক লীগ নেতাসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ মে) খুনের ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. ইলিয়াছ হোসেন মিঠু (৪৫), আব্দুর রহিম (পূর্বের নাম কার্তিক বনিক) (২৯), বিপ্লব মল্লিক (২৮), রবিউল ইসলাম (২০), রায়হান উদ্দিন (১৯), মো. শামীম (২৮), সাগর দাশ (২০) ও ১৬ বছরের এক কিশোর।

পুলিশ জানায়, সোমবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানাধীন জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের গেটের সামনে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সিরাজুল ইসলাম শিহাব নামে এক কিশোরের সঙ্গে তার আগের পরিচিত রবিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাতে ৮টার দিকে মীমাংসার জন্য স্থানীয় শ্রমিক লীগ নেতা ইলিয়াছ সবাইকে পাহাড়তলীর বিটাক গলিতে যেতে বলে। সবাই সেখানে গেলে প্রাথমিক আলোচনার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পিছন থেকে অজ্ঞাত কয়েকজন ভিকটিম মাসুম ও সজীবের পায়ে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হলে তাদের সঙ্গীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মাসুমের ভাই মনির হোসেন বাদী হয়ে পাহাড়তলী থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পরই অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা ইলিয়াছকে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে এবং বাকি ৭ জনকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এই খুনের ঘটনায় আজ নিহত মাসুমের ভাই মনির হোসেন বাদী হয়ে ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। এদের মধ্যে রবিউল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ছয় আসামিকে আদালতে পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। গ্রেপ্তার সাতজনই মামলার এজাহারনামীয় আসামি। বাকি একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...