বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পাইক্ষ্যং পাড়ায় অজ্ঞাত পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে বম সম্প্রদায়ের ৩ জনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে।
৮ই মে (সোমবার) বিকাল ৫ টায় রোয়াংছড়ি থানা পুলিশ মৃতদেহ গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম।
এদিকে অজ্ঞাত নামা সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে।নিহতরা হলেন লাল লিয়ান বম (৩২) পিতা: লিয়ান থন বম,সিমলিয়ান থাং বম (৩০) পিতা: নন দাও বম,নেমথাং বম (৪৩) পিতা: দৌখার বম,রনিন পাড়া।নিহতরা সকলেই রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। জেলা পুলিশ এক প্রেস বার্তায় জানান এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা উদঘাটনে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
