শনিবার, ৮ আগস্ট ২০২৬

ভারতের কেরালায় পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কেরালা রাজ্যে একটি হাউসবোট ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, রোববার (৭ মে) সন্ধ্যায় প্রায় ৩০ জন যাত্রী নিয়ে হাউসবোটটি ডুবে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেরালার মালাপ্পুরাম জেলার তানোর এলাকার তুভালতিরাম সমুদ্র সৈকতের কাছে শঙ্ক নদীর মোহনায় হাউসবোটটি ডুবে যায়।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুররাহিমান বলেছেন, ‘বিভিন্ন হাসপাতালে দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। নিহতদের মধ্যে অনেকেই নারী এবং শিশু। তারা রাজ্যে চলমান শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে ঘুরতে বের হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।’

ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘আমাদের অনুমান, হাউসবোটিটতে আরও বেশ কয়েকজন বন্ধ অবস্থায় আটকে রয়েছে। তাদের শিগগিরই তুলে আনা হবে। কেন হাউসবোটটি ডুবে গেছে তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে নগদ দুই লাখ টাকা ঘোষণা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং মালাপ্পুরামের জেলা কালেক্টরকে জরুরিভিত্তিতে উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...