শনিবার, ৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে খাটের নিচে মিলল বস্তাভর্তি গাঁজা, নারী গ্রেপ্তার

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে গাঁজা বিক্রির অভিযোগে মুনজুরা (৪৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। বুধবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২ মে) উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুনজুরা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের মো. আজিজের স্ত্রী।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, একটি বাড়িতে গাঁজা রেখে বেশ কিছু দিন ধরে ক্রয়-বিক্রয় করছেন ওই নারী। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি টিম গতকাল (২ মে) ওই বাড়িতে অভিযান চালায়।

এতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির বেড রুমের খাটের নিচ থেকে ৩ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ৩০ কেজি।
তিনি আরও জানান, ফেনী জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তার বাড়িতে রাখে।

পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে তা সরবরাহ করে। উদ্ধার করা এ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...