শনিবার, ৮ আগস্ট ২০২৬

২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার হাতিয়া একটি ধর্ষণ মামলায় ২২ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল হোসেন আজাদকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ মে) বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল হোসেন আজাদ, নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা এলাকার মৃত মৃত ইব্রাহিমের ছেলে।

র‌্যাব-৭ জানিয়েছেন, ২০০১ সালের ২৪ অক্টোবর নোয়াখালী জেলার হাতিয়া এলাকায় এক নারীকে আসামি ইসমাইল হোসেন আজাদ জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ভিকটিম বাদী হয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাতিয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা দায়েরের পর থেকে ধর্ষক আজাদ গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

দীর্ঘদিন পলাতক থাকায় আদালত আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। ২০০৩ সালের ১৬ জুলাই নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল থেকে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থানায় পাঠানো হয়।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গ্রেফতার ইসমাইল হোসেন আজাদ পরিচয় গোপন করে খুলনা বাগেরহাটের ঠিকানায় জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করে বলে আমরা জানতে পারি। তিনি ২০০৪ সাল থেকে চট্টগ্রাম নগরে বসবাস করছেন। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযান চালিয়ে অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আজাদ জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতার এড়াতে নিজের নাম ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ২২ বছর যাবৎ নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...