সোমবার, ১০ আগস্ট ২০২৬

চকরিয়ায় ১৬২টি চোরাই মোবাইল উদ্ধার, তিনজন গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাবের অভিযানে ভ্যাট ফাঁকি দিয়ে আনা আমদানি নিষিদ্ধ ১৬২টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২৯ এপ্রিল) রাতে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া শহরের চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের মোবাইল সপ এবং মোবাইল সার্ভিসিং এর তিনটি দোকান থেকে এসব চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে, সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে সংশ্লিষ্ট দোকান মালিকরা চোরাই পথে এসব মোবাইল ফোন সেট এনে মজুদ রেখে দীর্ঘদিন ধরে ক্রয়-বিক্রয় করে আসছেন।

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে র‌্যাবের সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাজারস্থ নিউ সুপার মার্কেটের ২য় তলায় অভিযান পরিচালনা করেন। ওইসময় মার্কেটের জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট, ফ্রেন্ডস মোবাইল সপ এন্ড সার্ভিসিং সেন্টার এবং টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৬২টি চোরাইকৃত মোবাইল ফোন উদ্ধার করে।

অভিযানের সময় সংশ্লিষ্ট দোকানের তিন মালিককে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন চকরিয়া শহরের জিসান মাল্টিসপ এন্ড মোবাইল সার্ভিসিং পয়েন্ট দোকানের মালিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খানঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে সৈকত রায়হান (২০), ফ্রেন্ডস মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার দোকান মালিক চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজিয়ান এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ আব্দুল মালেক (২২) ও টিপু মোবাইল সপ এন্ড সার্ভিসিং পয়েন্ট নামের দোকান মালিক চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২)।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখা থেকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সরকারি ভ্যাট ফাঁক দিয়ে চোরাই পথে মোবাইল ফোন সেট এনে অবৈধভাবে এ ব্যবসার সাথে জড়িত। এছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে চোরাইকৃত মোবাইল সেট ক্রয় পরবর্তী বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ নিজ দোকানের হেফাজতে রেখে বিক্রয় করে থাকে।

ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...