বুধবার, ১২ আগস্ট ২০২৬

‘আমাদের তরুণ প্রজন্মকে শেখ জামালের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে’

নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ২য় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ (২৮ এপ্রিল) শুক্রবার সকাল ১১টায় নগরীর ৯নং ওয়ার্ড বিশ্ব কলোনীস্থ জি ব্লক বায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে চাল আলু ডাল, পেয়াঁজ, সয়াবিন তেলসহ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মাদ্রাসা সুপারডেন্ট হাফেজ মাওলানা মোহাম্মদ রুমানের দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন।

‘আমাদের তরুণ প্রজন্মকে শেখ জামালের জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে’

এতে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ আহমেদ বাবলা, এমরান হোসাইন, সাজিবুল ইসলাম সজীব, মাকসুদুর রহমান, হোসেন আহমেদ কিরন, নুরুল আজিম বাবুল, মোস্তাফা মামুন ভুঁইয়া, এম এইচ রকি, তানবীর, আজাদ, বাবুল, জিয়া, শামীম হোসেন, আশরাফ, রিপন বিশ্বাস, রাশেদুল আলম, রুবেল দাশ, জুয়েল, রাইসুল ইসলাম আসিফ, হাসান মুরাদ রিমন, সজীব কান্তি দাশ, নুরুল কবির রাকিব, শাহনেওয়াজ শাকিল, হৃদয় কুমার দাস, সাইফুল ইসলাম তুহিন, নোমান, শিহাব, বক্কর, হৃদয় সোহান, রায়হান, মেহেদী হাসান, শাহাদাত প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, শেখ জামাল শুধু সেনাবাহিনীর একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন না, একজন প্রকৃত দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি অনন্য অবদান রেখেছিলেন।

সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে রয়েছে তার অনবদ্য ভূমিকা। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে একেকটি আলোকবর্তিকা। স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদানও সূর্যের আলোর মতোই দীপ্যমান।

আমাদের তরুণ প্রজন্মকে তার কর্মময় জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...