সোমবার, ১০ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধার ধান ঘরে তুলে দিলো উখিয়া যুবলীগ 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ। ১৯৭১ সালে রনাঙ্গনে যুদ্ধকরে দেশ স্বাধীন করেছেন। এই বোর মৌসুমে এক একর জমি বর্গা নিয়ে চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলও বেশ ভালো হয়েছে। কদিন আগেই সকল ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে সোনালি ফসল ঘরে তুলতে পারছিলেন না জাতির এই সূর্য সন্তান। 

বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর জমির পাকা ফসল ঘরে তুলতে না পারার খবর পান উখিয়া উপজেলা যুবলীগের নেতা ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে অর্ধশতাধিক যুবলীগের নেতা কর্মীদের নিয়ে বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর ধানকাটতে যান চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করে উখিয়া যুবলীগের নেতারা বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর পাকা ধান তার ঘরে তুলে দিয়ে আসেন।

চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর এমন উদ্যোগে বেশ খুশি হন মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ। তিনি বলেন- আমি শ্রমিকের অভাবে পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। এই ধান নিয়ে গত কয়েকদিন ধরে খুবই চিন্তিত ছিলাম। একদিকে বৃষ্টি আশংকা অন্যদিকে পাকা ধানে পোকার আক্রমণে আমি জমিতে পাকা ধান নিয়ে বেকায়দায় ছিলাম। উখিয়া উপজেলা যুবলীগের নেতা ইমরুল চেয়ারম্যান আজ আমার পাকা ধান গুলো কেটে ঘরে তুলে দিয়ে চিন্তামুক্ত করলো।

উখিয়া উপজেলা যুবলীগের নেতা ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন- মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আমাদেরকে কৃষকের পাশে থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। আমরা উখিয়া উপজেলা যুবলীগ বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর পাকা ধান নিয়ে সমস্যার কথা জানতে পাই। তীব্ররৌধের মাঝেও আজকে উখিয়া উপজেলা যুবলীগের অর্ধ শতাধিক নেতাকর্মীরা মাঠে ধান কেটেছে। বীরমুক্তিযোদ্ধার পাকা ধান নষ্ট হওয়ার আগেই তার ঘরে এনেদিতে পেরে আজকে আমাদের খুবই ভালো লাগছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...