মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

জাপান সম্রাটের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রাম নিউজ ডটকম

জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপান সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় বুধবার বিকেলে রাজপ্রাসাদে সম্রাটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে কুশল বিনিময় ছাড়াও দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন তারা।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে জাপানের রাজধানী টোকিওর আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি।

এছাড়া শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ-জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান ফুমিও কুকোবু।

এরপর সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।

বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপকরাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এদের মধ্যে রয়েছেন- জাপান-বাংলাদেশ কমিটি ফর কর্মাসিয়াল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (জেবিসিসিইসি) চেয়ারম্যান ফুমাইয়া কোকুবু, জেট্রো চেয়ারম্যান অ্যান্ড সিইও ইশিগুরো নোরিহিকো, জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের (জেবিপিএফএল) প্রেসিডেন্ট তারো আসো।

বৈঠকে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেছেন বলে জানা গেছে।

বুধবার বিকেল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন বাংলাদেশে প্রধানমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের ওই বৈঠকে পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করার কথা রয়েছে দুই দেশের প্রতিনিধিদের। রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দেয়া নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এ সফরে কৃষি, মেট্রোরেল, ইন্ড্রাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিংসহ বিভিন্ন খাতের ৮টি চুক্তি বা সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে আলোচনার সুযোগ সৃষ্টি করবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেন।

জাপান সফর শেষে শুক্রবার শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন যাবেন। সেখান থেকে ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন।

তিন দেশে ১৫ দিনের সফর শেষে ৯ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...