চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুঁইছড়ির টানা ব্রিজ এলাকা থকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- কক্সবাজার জেলার উখিয়া পালং খালী ইউপির তেলখোলা গ্রামের গফুর আহমদের ছেলে কামাল উদ্দিন (২৮), টেংখালী ইউপির বৌদ্যঘোনার মৃত ছৈয়দ আহমদের ছেলে মো. ইউনুছ (৪০) ও উখিয়া ৫নং ওয়ার্ডের রাজাপালং বৈদ্য ঘোনার মৃত আবুল হোসেনের ছেলে আবু তাহের (২৫)
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, পুঁইছড়ি ফুটখালী টানা ব্রিজ এলাকায় চট্টগ্রাম অভিমুখী ৩ সিএনজি অটোরিকশার যাত্রীকে থামানো হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
