রবিবার, ৯ আগস্ট ২০২৬

ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ ১১জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউ মার্কেটের ভয়াবহ আগুন ও ধোঁয়ায় অসুস্থ হওয়া ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের আটজন কর্মীও রয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস আহতরা হলেন। তাৎক্ষণিকভাবে চারজনের নাম জানা গেছে। আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন, মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩) ও মো. রিফাত (২৩)।

এর মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজন ভলান্টিয়ার। শনিবার (১৫ এপ্রিল) সকাল ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তিন তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনী। এ ছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরাও আগুন নেভাতে কাজ করছে।

নিউ ‍সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘শুক্রবার খুব ভালো বিক্রি হয়েছে। রাত প্রায় আড়াইটা পর্যন্ত মার্কেটেই ছিলাম। সাহরি খেয়ে মাত্র শুয়ে ছিলাম। খবর পেয়ে এসে দেখি সব শেষ হয়ে গেছে।’ ব্যবসায়ীরা বলছেন, ভোরে যখন আগুন লাগে, তখন বাসায় ক্লান্ত শরীর নিয়ে ঘুমের ঘোরে তারা।

কারণ ঈদের আগ মুহূর্তে গভীর রাত পর্যন্ত মার্কেটে তারা বেচাকেনা করে ভোররাতের দিকে বাসায় ফিরেছেন। বাসার ফেরার পর পরই আগুন লাগাকে রহস্যজনক বলছেন ব্যবসায়ীরা। রকিব নামের আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, ‘রাত ৩টা পর্যন্ত দোকানদারি করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেল, টাকাও পুড়ে ছাই হয়ে গেল।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...