বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আ.লীগ জনগণের ওপর আস্থা রাখে: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগের ভয় নেই। এ দেশের মানুষ অনেক সেয়ানা। তার সব বুঝে, জানে। তারা ভুল করে না। আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রাখে।

আজ শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণ গোষ্ঠীর সংমিশ্রণে দেশটা হবে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক অর্থনীতির উন্নত বাংলাদেশ।

সাংবাদিকরা নির্বাচন নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, নির্বাচনের এখনো নয় মাস বাকি, নির্বাচন নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আন্তরিক। তবে শুধু সরকার চাইলেই হবে না।

নির্বাচন কমিশনের বড় দায়দায়িত্ব রয়েছে। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সকল দায়দায়িত্ব তাদের। তবে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের। সবাই আন্তরিক হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে সরকার। আগে বিএনপির সময়ে ভুয়া ভোটার ছিল ১ কোটি ২৩ লাখ।

এই ভুয়া ভোট যাতে না হয় জন্য এখন ফটো আইডি বায়োমেট্রিক ব্যবস্থা নেয়া হয়েছে। আগে অভিযোগ হতো ব্যালট বাক্স ভরে দেওয়ার, এজন্য এখন স্বচ্ছ ব্যালট বাক্স আনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ১৪ বছরে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য ও উন্নয়ন সাধিত হয়েছে সে জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ...

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

আরও পড়ুন

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...