শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে রাইফেলের দেড় হাজারের বেশি গুলিসহ গ্রেপ্তার ৩

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারে পৃথক অভিযানে রাইফেলের দেড় হাজারের বেশি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী এবং এসব গুলি রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন সন্ত্রাসীদের সরবরাহ করছিল এই চক্র।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়ারপাড়া এলাকার মো. হুমায়ুন কবীর, একই ইউনিয়নের সাবেকপাড়ার মো. রিয়াজ উদ্দিন, ডেইলপাড়ার মো. আব্দুল মালেক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় এলাকায় সোমবার সন্ধ্যায় অভিযান চালায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে রাইফেলের গুলিসহ রিয়াজ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চৌফলদণ্ডী থেকে গ্রেপ্তার করা হয় মালেককে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন তারা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের চক্রের হোতাদের চিহ্নিত করা হয়েছে। এদের ধরতে অভিযান চলছে। এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...