শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

এক নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল, কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আব্দুল মুমিন তুষার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

শনিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার বেপাড়িপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল মুমিন তুষার ডবলমুরিং থানার আগ্রাবাদ বেপারিপাড়া এলাকার মৃত মো. আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন।

তিনি জানান, এক ভুক্তভোগী অভিযোগ করে জানান, অজ্ঞাতনামা একব্যক্তি তার অনুমতি ব্যতীত ছবি, পরিচিতি সংগ্রহ করে ফেসবুকে আইডি খুলে অশ্লীল/আপত্তিকর ক্যাপশন সহকারে পোস্ট করে তার সম্মান হানি করছে। পরে ভুক্তভোগী ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেলের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপর গতকাল আগ্রাবাদ এলাকার বেপাড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ফোনটি প্রাথমিকভাবে পরীক্ষা করে ডিজিটাল আলামত পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...