রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফেসবুকে লাইভে কান্নাকাটি করে ট্রেনের নিচে ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক লাইভে কান্নাকাটি করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন শাকিল খান নামে গাইবান্ধা সদরের এক যুবক। বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা-বোনারপাড়া রেললাইনের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

শাকিল খান (২৪) সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাচ্চু খানের ছেলে।

একই দিন বিকালে শাকিল খান নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে দাম্পত্য কলহ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ করেন। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার এক ঘণ্টা আগে ফেসবুক লাইভে ১৮ সেকেন্ড দাম্পত্য কলহ নিয়ে কথা বলেন।

ভিডিওতে দেখা যায়, শুরুতে সালাম জানিয়ে শাকিল খান তার গ্রামের নাম ও বাবা-মায়ের পরিচয় জানান। এরপর কান্নাকাটি করে এক মাস আগে বিয়ে করার কথা জানান। বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজন হুমকি-ধমকি দিয়ে আসছিল বলেন তিনি। এরপর লাইভ বন্ধ হয়ে যায়।

শাকিলের বাবার অভিযোগ, দাম্পত্য কলহ নিয়ে শাকিলের স্ত্রী তার বাবার বাড়িতে আছে। স্থানীয়দের দিয়ে বিষয়টি মীমাংসা করে দুজনের সংসার করার চেষ্টা করা হলেও স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি রাজি হয়নি। উল্টো তারা শাকিলকে জেলের ভাত খাওয়ানোসহ বিভিন্ন হুমকি-ধমকি দেয়। এতে আত্মহত্যার পথ বেছে নেয়। তার আত্মহত্যার জন্য স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি দায়ী।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে স্টেডিয়াম এলাকায় রেললাইনে ঘোরাঘুরি করেন শাকিল। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

রেলওয়ে পুলিশের গাইবান্ধা ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ফাঁড়িতে রাখা হয়। রাত ৮টার দিকে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। রবিবার সকালে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...